দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বকাপের নকআউট পর্বে জাপানের বিপক্ষে ম্যাচের আগে আত্মবিশ্বাসী থাকলেও প্রতিপক্ষকে মোটেও হালকাভাবে দেখছেন না ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি।
রোববার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, নকআউট পর্বের ম্যাচে যেকোনো কিছু ঘটতে পারে। তাই সম্ভাব্য সব পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে।
তিনি বলেন, ‘আমাদের অনেক কিছুর প্রয়োজন—দৃঢ় মানসিকতা, শক্ত হৃদয় এবং পরিষ্কার চিন্তা। নকআউট ম্যাচে যেকোনো কিছুই ঘটতে পারে। তাই সম্ভাব্য সব পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে।’
চারবারের এশিয়ান চ্যাম্পিয়ন জাপানকে বিশ্বের অন্যতম সেরা দল উল্লেখ করে ইতালিয়ান এই কোচ বলেন, প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই।
আনচেলত্তির ভাষায়, ‘আমার বিশ্বাস দল প্রস্তুত। খেলোয়াড়রা দারুণ অনুপ্রাণিত এবং আত্মবিশ্বাসী।’
টুর্নামেন্টের প্রথম ম্যাচে নিষ্প্রভ পারফরম্যান্সের পর ধীরে ধীরে ছন্দে ফিরেছে ব্রাজিল। দলের কয়েকজন তারকা ফুটবলারও ফর্মে ফেরার আভাস দিয়েছেন, যা সেলেসাওদের আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে।
আনচেলত্তির অধীনেই রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ শিরোপার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে ব্রাজিল। জাপানকে হারাতে পারলে সেই স্বপ্নপূরণের পথে আরও এক ধাপ এগিয়ে যাবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
এমএস/